সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে বয়স্ক ভাতার একটা কার্ড চান ৯০ বছরের আব্দুর রব   

রামগঞ্জে বয়স্ক ভাতার একটা কার্ড চান ৯০ বছরের আব্দুর রব   

রামগঞ্জে বয়স্ক ভাতার একটা কার্ড চান ৯০ বছরের আব্দুর রব   

এমআর সুমন: বয়সের ভারে ন্যুব্জ আব্দুর রব। বার্ধক্যজনিত কারণে নানা রোগে-শোকে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। বয়স হয়েছে ৯০ বছর। চিকিৎসা দূরের কথা, তিন বেলা খাবার জোটানোও তাঁর জন্য কষ্টকর। জীবনের শেষ সময়ে একটু সচ্ছলতার আশায় বয়স্ক ভাতার কার্ডের জন্য ধরনা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। ১৫ বছর ধরে আশ্বাস মিললেও এখনো জোটেনি কোনো কার্ড। স্ত্রী মৃত্যুর পর থাকেন অন্যের ঘরে দিন কাটে এক বেলা খেয়ে না খেয়ে।
আব্দুর রব বাড়ি রামগঞ্জ উপজেলার চন্ডিপুর  ইউনিয়নের মাছিমপুর  গ্রামে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্মতারিখ ১৯৩৭ সালের ২ মে। সরকারি নিয়ম অনুযায়ী, বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে নারীর বয়স সর্বনিম্ন¤৬২, আর পুরুষের বয়স সর্বনিম্ন ৬৫ বছর। সে অনুযায়ী আব্দুর রবের বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য হলেও এত দিনেও কেউ তাঁর সহযোগিতায় এগিয়ে আসেনি।
এলাকাবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুর রবের স্ত্রী মারা গেছেন প্রায় ২০ বছর আগে। সহায়-সম্পদ বলতে একখণ্ড বাড়িভিটা ছাড়া তাঁর তেমন কিছু নেই। সংসারজীবনে দুই ছেলে ও দুই মেয়ে তার। আব্দুর রবের বড় ছেলে মফিজ অন্যের দোকানে চাকরি করে কোন মতে জীবিকা নির্ভর করে। ছোট ছেলে রিক্সা চালিয়ে নিজের সংসার দেখভাল করে।
আব্দুর রব বলেন, ‘স্ত্রী মারা যাওয়ার পর আমি দুই মেয়ের বাড়িতে থাকি। ওদের সংসারও টানাপোড়া।  বাড়িতে থাকলে ছোট ছেলে শাহ আলম  বউ-ছাওয়াল নিয়ে কোনোরকম কষ্ট করে চলে। তাই নিজ গ্রামে আমাকে জীবন পার করতে হচ্ছে। অসুস্থ হলে ঠিকমতো ওষুধ কিনে খ্যাতে পারি না। একটু খ্যায়ে-পড়ে চলার জন্য ম্যালা দিন ধরে চেয়ারম্যান-মেম্বারদের বয়স্ক ভাতার কার্ডের জন্য কত্তবার গেছি, হিসাব নাই। ব্যাবাক খালি কথা দিছে, কেউ কথা রাখেনি। আর কত বয়স হলে আমাকে কার্ড দিবে?’
রিক্সা চালক ছেলে শাহ আলম  বলেন, ‘উপার্জনের টাকায় না চলায় ধ্যারদেনা করে খুব কষ্টে চলতেছি। তার ওপর বাবার দেখাশোনা করতে হয়। এর মধ্যে অসুস্থ বাবার ওষুধ খাওয়ানো লাগে। বয়স হয়ে যাওয়ায় বাবা প্রায় সব সময়ই অসুস্থ থাকে। বয়স্ক ভাতার কার্ডটা হলে খুব  উপকার হতো।’
এ ব্যাপারে চন্ডিপুর  ইউনিয়ন পরিষদের (ইউপি)  চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন  বলেন, ‘এত বয়সী এই বৃদ্ধ ব্যক্তির বয়স্ক ভাতার কার্ড হয়নি, এটা আমার জানা ছিল না। আমি চেয়ারম্যান হওয়ার পর তিনি আমার কাছে এ ব্যাপারে আসেননি। তবে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে যৌক্তিকতা থাকলে আমি তাঁর একটা বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করে দেব।’

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com