সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় জরিমানা

0
Share

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় জরিমানা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে এক ইটভাটার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার চর বাদাম ইউনিয়নের চর বাদাম এলাকায় অবৈধ ইটভাটার বিরূদ্ধে এ অভিযান চালানো হয়। এসময় “মেসার্স মমিন ব্রিকস” এর মালিক ওমর শরীফকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ওই জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, ইতোমধ্যে আরও একটি অবৈধ ইটভাটা মালিককে এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয় এবং কৃষি জমি নষ্ট করে নির্মাণাধীন অপর দুইটি ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেগুলোর মালিক হতে তাৎক্ষণিক মুচলেকা গ্রহণপূর্বক বন্ধ করে দেয়া হয়।

 

মিসু সাহা নিক্কন/বার্তা-01-24

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com