সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বলিরপোল বাজারে আগুনে পুড়লো ৮ দোকান: দেড় কোটি টাকার ক্ষতি

বলিরপোল বাজারে আগুনে পুড়লো ৮ দোকান: দেড় কোটি টাকার ক্ষতি

বলিরপোল বাজারে আগুনে পুড়লো ৮ দোকান: দেড় কোটি টাকার ক্ষতি

আবদুর রহমান বিশ্বাস  | লক্ষ্মীপুরের কমলনগরে বলিরপোল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক রুবেল বলেন, সকালে একজন রুগির ফোন পেয়ে দোকানে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা করে দোকানে বসলাম। তখন দুইটি বিকট আওয়াজ শুনে বাহির হয়ে দেখি কাপড় দোকান থেকে আগুন চারদিকে চড়িয়ে পড়ছে। তখন আমি চিৎকার দিয়ে ফায়ার সার্ভিসে কল করি। চিৎকার শুনে মসজিদের মাইকে আগুন লাগার খবর ঘোষণা করলে আশপাশে থাকা মানুষ ছুটে আসে।

আগুন লাগার আধ ঘন্টা পরে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মদি দোকান, কাপড় দোকান, মোবাইল দোকান, ফার্মেসি ও ফল দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

আগুনে ব্যবসায়ী মদি দোকানি করিম স্টোরের (৮০ লাখ), পল্লী চিকিৎসক আলা উদ্দিন ও খুরশিদ আলমের (৪ লাখ), আনোয়ার বস্ত্রবিতানের (১২ লাখ), আবদুর রহমান টেলার্সের (১০ লাখ), সুমন টেলিকমের (১২ লাখ), আব্বাস ফল বিতানের (৫ লাখ), ও ঘর মালিক তছলিমের ৪টি ঘরের (২০ লাখ), তোফায়েলের ২টি ঘরের (১০ লাখ), মোসলেহ উদ্দিনের ১টি ঘরে (৫ লাখ) বাবুলের ১টি ঘরের (৫ লাখ) টাকা ক্ষতি হয়েছে বলে জানান তারা।

তবে এই বিষয়ে গণমাধ্যমে কোন বক্তব্য দিতে রাজি হননি কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন গণমাধ্যম তিনি এখন কথা বলবেন না। তবে জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান এই বিষয়ে কথা বলবেন।

মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ আলি বলেন ফায়ার সার্ভিসের একটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়েছে। আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহুর্তে সঠিক বলা যাচ্ছে না।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com