সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পৌর সমবায় এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্রসহ ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসভার সমবায় এলাকার দুধা মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আসার আগেই মুহুর্তে আগুনের লেলিহান শিখা বসত ঘরগুলোতে লেগে যায়। এত ঘরগুলোতে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, সকল আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং দলিল-দস্তাবেজসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টাকরে কিন্তু তার মধ্যেই পুড়ে ভস্মিভুত হয়ে যায় ঘরগুলো। আবদুল মতিনের বসত ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বাড়ির লোকজন।

ওই এলাকার বাসিন্দা আবদুল বাসেত সুমন বলেন, সকাল ৯টার দিকে আগুন লাগার চিৎকারে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ওই বাড়িতে ৫টি বসতঘরে ৭টি পরিবার বসবাস করেন।ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধানরা হলেন, আবদুল মতিন, মো. দিদার, নুর ইসলাম, হাজেরা বেগম, আল-আমিন, মাহফুজ ও মো. রাকিব।

ক্ষতিগ্রস্ত আবদুল মতিন বলেন, মাথা গোজার একমাত্র বসতঘর এবং ঘরে রাখা প্রয়োজনীয় কাগজপত্র ও কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। সবকিছু হারিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) খোকন মজুমদার বলেন, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।রামগতি ফায়ারসার্ভিসের ১টি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপি কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্থুত করা হচ্ছে। বরাদ্দ পেলে সহায়তা প্রদান করা হবে।

মিসু সাহা নিক্কন/বার্তা-04-24

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com