সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় লোডশেডিং

লক্ষ্মীপুরের রামগতি শতভাগ বিদ্যুতায়িত একটি উপজেলা। এ উপজেলায় প্রায় ২ লাখ ৭৯ লোকের বসবাস এবং ৬৫ হাজার বিদ্যুতের গ্রাহক রয়েছেন। গত এক সাপ্তাহ যাবত ভয়াবহ লোডশেডিংয়ের কবলে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক গ্রাহক। দিনে ১০-১৫ বার বিদ্যুৎ যাওয়া-আসা করায় সাধারণ মানুষ ও ব্যবসায়ী পড়েছেন বিপাকে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজার শেষের দিকে এসে এই বিদ্যুতের এমন বিপর্যয়ে ঈদের মার্কেটেও প্রভাব পড়েছে। সাধারণত ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত মার্কেটগুলোতে ঈদের বেচাকেনা বেশি থাকে। কিন্তু এরমধ্যেই বিদ্যুতের আসা যাওয়ার ভেলকিবাজী চলে। এতে আইপিএসের ব্যাটারি ঠিকমতো চার্জফুল হওয়ার যথাযথ সময় পাচ্ছে না। বিদ্যুতের এমন বিপর্যয়ে দোকানি-ক্রেতা উভয়েই অতিষ্ঠ। এতে ক্ষোভে ফুঁসে উঠেছে সর্বস্তরের  জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন অনেকেই। অনেকে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন, অনেকে আবার সাংবাদিক ও নেতাদের খুঁজছেন, কেউ নানা ধরনের কথা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

উপজেলার বিবির হাটের ইজিবাইক চালক মো. রাসেল জানান, লোডশেডিংয়ের কারণে ঠিক মতো আমরা অটো রিকসা চার্জ দিতে পারছি না। এতে করে চার্জের কারণে ইনকামও কমে গেছে ।

কলেজ শিক্ষার্থী শরীফুল ইসলাম, সুবর্না শারমিন লিজা জানায়, ঘন ঘন লোডশেডিং হওয়ার কারণে তীব্র গরমে পড়াশুনা করতে সমস্যা হচ্ছে।

উপজেলার রামগতি বাজারের ওয়ার্কশপ দোকানের মালিক হুমায়ুন কবির বলেন, কয়েকদিন ধরে লোডশেডিংয়ের কারণে তার ব্যবসা মন্দা যাচ্ছে। ঘন ঘন লোডশেডিং হওয়াতে কিছ কিছু যন্ত্রাংশও বিকল হয়ে যাচ্ছে।

এ রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম জানান, উপকূলীয় উপজেলায় ৬৫ হাজার বিদ্যুৎ গ্রাহকের জন্য পিকআওয়ারে ১৪ মেগাওয়াট চাহিদা রয়েছে, কিন্ত বরাদ্দ পাই মাত্র ৫-৬ মেগাওয়াট। দিনের বেলায় প্রয়োজন ১০ মেগাওয়াট, বরাদ্দ পাই মাত্র ৩-৪ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় লোডশেডিং হচ্ছে। আরো বেশি বরাদ্দ পেলে এ সমস্যা সমাধান হয়ে যাবে।

মিসু সাহা নিক্কন/বার্তা-04-24

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com