সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

রামগতিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ

রামগতিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

রামগতি উপজেলার ১ টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৫৩ হাজার ৪৩ টি দরিদ্র পরিবারের জন্য মোট ৫৩০ মেঃ টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে।

আজ শনিবার (১৫ জুন) দুপুরে চরগাজী ইউনিয়ন পরিষদের আয়োজনে ৯ হাজার ৬৪টি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। এরআগে সকাল থেকে চর আলগী, চর রমিজ, বড়খেরী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়, তা সরেজমিন পরিদর্শন করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, তদারকি কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মেম্বারগণ সহ প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় রামগতি উপজেলাতেও অর্ধ লক্ষাধিক দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এ চাল বিতরণ করা হচ্ছে। প্রকৃত উপকার ভোগীদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিবিড়ভাবে তদারকি করছে।’

মিসু সাহা নিক্কন/News editor-06-24

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com