সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে শাহনাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

রামগতিতে শাহনাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

রামগতিতে শাহনাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী শাহনাজ বেগমকে(৩০) কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত স্বামী স্থানীয় মসজিদের মোয়াজ্জিন শিহাব উদ্দিনের(৩৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গত রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নিজেরা করি নামের একটি বেসরকারী সংস্থা।

এসময় বক্তব্য রাখেন, নিজেরা করি সংগঠনের আঞ্চলিক সমন্বয়কারী স্বপ্না রাণী বিশ্বাস, কর্মসূচি সংগঠক বিনয় রতন চাকমা, ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, ভূমিহীন গ্রাম কমিটির সাধারণ সম্পাদক জয়শ্রী রাণী দাস, ফারহানা বেগম ও হেলাল উদ্দীন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে শাহনাজের খুনের সাথে জড়িতদের অপর আভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী করেন।

উল্লেখ্য গত ২০ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজনগ্রামে ভাড়া বাসায় স্থানীয় মসজিদের মোয়াজ্জিন শিহাব উদ্দিন তার স্ত্রী শাহনাজকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এতে ঘটনাস্থলে শাহনাজ মারা যান। একপর্যায়ে লাশ ঘরে রেখে শিহাব পালিয়ে যায়। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুজন গ্রামে তার কর্মরত মসজিদের সিঁড়ির নিচ থেকে তাকে আটক করে পুলিশ। শিহাব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামল গ্রামের জয়নাল আবদিনের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোছলেহ উদ্দিন জানান, শাহনাজ হত্যার অভিযোগে ইতিমধ্যে পুলিশ ঘাতক শিহাবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর সাথে জড়িতদের শনাক্তের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com