সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটা ধ্বংস ও অর্থদণ্ড

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটা ধ্বংস ও অর্থদণ্ড

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটা ধ্বংস ও অর্থদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার চর হাসান হোসেন গ্রামের এনবিএনসি ব্রিকস এবং আরবিসি ব্রিকসে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর লক্ষ্মীপুর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। অভিযানে সহযোগীতা করেন লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট।

অভিযান কালে এক্সেলটর ভেকু মেশিনের সাহায্যে এবং দমকল দিয়ে ওই দুটি ইটভাটাকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন বলেন, সরকারি নিয়ম না মেনে অবৈধ ইটভাটা তৈরি করার দায়ে আরবিসি ব্রিকসকে ১ লক্ষ এবং এনবিএনসি ব্রিকসকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com