সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে শফিউল বারী বাবু স্মৃতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

রামগতিতে শফিউল বারী বাবু স্মৃতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

0
Share

রামগতিতে শফিউল বারী বাবু স্মৃতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে শফিউল বারী বাবু স্মৃতি ফুটবল ২০২৪ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জমিদার হাট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে  এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোট ১৬ দল অংগ্রহন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবু স্মৃতি সংসদ খেলার আয়োজন করে।

গত ১৭ ডিসেম্বর উক্ত খেলার শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জমিদার একাদশ এবং জনতা বাজার একাদশ। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (ফিফা) রেফারী মোঃ খোরশেদ আলম।

ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্পণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুম শফিউল বারী বাবু সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আরিফ হাওলাদার, রামগতি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইদুল বারী মির্জা, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলে সিনিয়র সহসভাপতি আবু সায়েম মোঃ শাহীন,

খেলায় চ্যাম্পিয়ন জমিদার হাট একাদশ কে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন নাছির।

এসময় তিনি শফিউল বারী বাবু স্মৃতি কে ধরে এ ধরণের খেলাধুলা ও সাংস্কৃতিক চালিয়ে যাওয়ার আহবান জানান।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com