সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নিখোঁজের তিন দিন পর লক্ষ্মীপুরের একটি ধানক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

নিখোঁজের তিন দিন পর লক্ষ্মীপুরের একটি ধানক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

নিখোঁজের তিন দিন পর লক্ষ্মীপুরের একটি ধানক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে মো. পারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চররুহিতা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পারভেজ ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিল।
নিহত পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় ব্যবসায়ী।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, ৩১ জানুয়ারি রাতে শাকচর জব্বার মাস্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়ের সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার ভাই মো. ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। পারভেজের স্বজনরা মরদেহ শনাক্ত করেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com