সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
জুলাই আন্দোলনে শহীদ দুই পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার

জুলাই আন্দোলনে শহীদ দুই পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার

জুলাই আন্দোলনে শহীদ দুই পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুথানে নিহত লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শহীদ দুই পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন।

শনিবার (১ মার্চ ) সকালে রামগতি উপজেলার নির্বাহী অফিসার দুই শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রী বিতরণের সময়  জুলাই-আগস্ট আন্দোলনে ফেনিতে নিহত শহীদ মোঃ সবুজ ও ঢাকাতে নিহত শহীদ মোঃ শামীমের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।

শহীদ মোঃ সবুজের বাড়ি রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামে এবং  শহীদ মোঃ শামীমের বাড়ি চর আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, পবিত্র রমজান মাসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের যাতে কষ্ট না হয়, সে বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপহার সামগ্রী দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com