সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নানা আয়োজনে রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নানা আয়োজনে রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নানা আয়োজনে রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

লক্ষ্মীপুরের রামগতিতে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই স্লোগানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে রামগতি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরআগে র‌্যালি ও ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় দুর্যোগ মোকাবেলার বিভিন্ন বিষয় নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মহড়ার মাধ্যমে বহুতল ভবনে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে, বাসাবাড়ীতে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে তা নিভানো যাবে সে বিষয়ে ধারণা দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধিজনরা।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com