সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়- রামগতিতে আ স ম রব

নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়- রামগতিতে আ স ম রব

নতুন প্রজন্ম আন্দোলন করেছিল সংস্কারের জন্য, নির্বাচনের জন্য নয়-  রামগতিতে আ স ম রব

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জাতীয় সমাজতান্তিক দল-জেএসডি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়  উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নস্থ আ স ম আবদুর রবের বাড়িতে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে রামগতি উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু’র পরিচালনায় অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাধীনতার পাতাকা উত্তোলক ও জেএসডি’র সভাপতি সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন, জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৯৭১ সালে পাকিস্তান থেকে মুক্ত হতে চেয়ে ছিলাম তার জন্য মুক্তিযুদ্ধ করতে হয়েছিল আমাদের। আমি বলেছিলাম হাসিনার পতন না দেখে যেন আল্লাহ আমার মৃত্যু না দেন, আজ আল্লাহ আমার সেই কথা কবুল করেছেন হয়তো। জুলাই ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুথ্যানে হাজারো জীবনের বিনিময়ে স্বৈরাচার জালিম হাসিনার বিদায় হয়েছে। নতুন প্রজন্ম আন্দোলন করেছিল পরবর্তীতে সংস্কারের জন্য নির্বাচনের জন্য নয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন আজাদ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবি আবদুল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আবদুর রহিম, কমলনগর উপজেলার জেএসডির সভাপতি ও হাজিরহাট উপকুল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, বড়খেরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনীর চৌধুরী শামীম, গন অধিকার পরিষদের রামগতি উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদসহ উপজেলা জেএসডি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com