সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত সংবাদ বিকৃত করে অনলাইনে প্রচার করায় লক্ষ্মীপুর আদালতে মামলা 

প্রকাশিত সংবাদ বিকৃত করে অনলাইনে প্রচার করায় লক্ষ্মীপুর আদালতে মামলা 

প্রকাশিত সংবাদ বিকৃত করে অনলাইনে প্রচার করায় লক্ষ্মীপুর আদালতে মামলা 

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

অনলাইন নিউজ পোর্টালের  প্রকাশিত নিউজ ‘বিকৃত করে প্রচার করায় প্রচারকারি ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক ইমরান হোসনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) মামলার বাদী সাংবাদিক নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে তিনি মামলাটি দায়ের করেন। বিবাদী ইমরান কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের লোকমান হোসেনর ছেলে এবং হাজিরহাট বাজারের মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের মালিক। বাদী নুর হোসেন ডে নাইট নিউজ নামের একটি অনলাইন নিউজপোর্টালের কমলনগর প্রতিনিধি।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রোববার অনলাইন পোর্টালটিতে, “কমলনগরে লাইসেন্সবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া নামে বেনামে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

প্রকাশিত সংবাদটির শিরোনাম এবং মূল সংবাদটি বিকৃত করে সোস্যাল মিডিয়া তথা ফেসবুকে আপলোড করে ব্যাপক প্রচার করে  ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

এতে নিউজ পোর্টালটি ও এর প্রতিনিধির ভামূর্তিক্ষুন্ন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। মামরার বাদী সাংবাদিক নুর হোসেন জানান, কমলনগরের ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়ম নিয়ে একটা প্রতিবেদন করা হলে অভিযুক্ত ইমরান হোসেন তার নিজস্ব ফেসবুক আইডি Imran Hossain’ তে নিউজের শিরোনাম ও মূল বিবরণকে বিকৃত করে অসংলগ্ন শব্দচয়ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দেয়।তাঁর বিকৃত শিরোনামাংশে তিনি ‘কমলনগরে শান্তিবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া বেলনামে ডায়াগনস্টিক কেন্দ্র পাকিস্তান’ এসব অসংলগ্ন বিকৃত শব্দ,বাক্য ও নিউজের বর্ণনায় অসংলগ্ন বিকৃত বাক্য গঠন করে ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয়। এতে সংবাদটির মূল মর্মার্থকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে। 

নুর হোসেন বলেন, অভিযুক্ত ইমরান হোসেন উপজেলার হাজির হাটের মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের মালিক। 

রোগ নির্ণয়কারী এ প্রতিষ্ঠানের নেই কোন বৈধ লাইসেন্স।নাই কোন টেকনোলজিস্ট। অভিযুক্ত ইমরান নিজে ডায়াগনস্টিক সেন্টারের  মালিক আবার নিজেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামে  অসহায় অসচেতন রোগীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। যদিও ইমরানের এ সংক্রান্ত কোন শিক্ষা বা প্রশিক্ষণ নাই।

এ বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেনকে জানতে চাইলে সে কোন সদুত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যায়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com