সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ৪ ইটভাটা মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা রামগতিতে ৪ ইটভাটা মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

রামগতিতে ৪ ইটভাটা মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

রামগতিতে ৪ ইটভাটা মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর 

লক্ষ্মীপুরে চারটি ইটভাটা মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এ জরিমানা করেন।

শনিবার (২৬ এপ্রিল) উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

একইদিন মহাসড়কের পাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বালু বিক্রয়সহ পরিবহণের অপরাধে সাতজন বালু ব্যবসায়ী ও মোটরযান চালককে ৭৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

অবৈধ ইটভাটাগুলো হলো—মেসার্স ফোর স্টার ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স শাহজালাল ব্রিকস ও মেসার্স শাহপরান ব্রিকস। এর মধ্যে ফোর স্টার ব্রিকসের স্বত্বাধিকারী আবু তাহেরকে ৪ লাখ টাকা, বিসমিল্লাহ ব্রিকসের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিনকে ২ লাখ টাকা, শাহজালাল ব্রিকসের স্বত্বাধিকারী মো. দিদারকে ২ লাখ ৫০ হাজার টাকা ও শাহ পরান ব্রিকসকে মো. আকবরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের রামগতি উপজেলা টিম সহযোগিতা করে।

ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চার ইটভাটা মালিককে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। অভিযানের সময় ইটভাটাগুলোর চিমনি, ভাটা ও বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করা হয়। ইটভাটাগুলোও বন্ধ করা হয়েছে। এ ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বালু বিক্রয়সহ পরিবহণের অপরাধে সাতজনকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com