সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

রামগতিতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

রামগতিতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

লক্ষ্মীপুরের রামগতিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় রামগতি উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে তামাক বিরোধী নীতিমালা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আইন সম্পর্কে প্রেজেন্টেশন করেন উপজেলা অবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদ জাহান।

এ সময় রামগতি সেনা ক্যাম্প কমান্ডার মেজর মোহায়মেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কবির হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, ছাত্র নেতৃবৃন্দ এবং বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com