সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সম্মিলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের নতুন কমিটিতে লক্ষ্মীপুরের রাজু ও হাবিবুর

সম্মিলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের নতুন কমিটিতে লক্ষ্মীপুরের রাজু ও হাবিবুর

সম্মিলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের নতুন কমিটিতে লক্ষ্মীপুরের রাজু ও হাবিবুর

নিজস্ব প্রতিনিধি | ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন,  ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশের নবগঠিত ৫১ সদস্যদের কমিটিতে লক্ষ্মীপুরের ২ প্রকৌশলী যুক্ত হয়েছেন।  লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাজুকে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব হাবিবুর রহমানকে কেন্দ্রেীয় কমিটির কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১লা জুলাই) সম্মিলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ এর উপদেষ্টা এ কে এম শহিদুল ইসলাম চৌধুরী ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন। 

এসময় সংগঠনের নতুন নেতৃত্ব যৌথ ঘোষণায় বলেন, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই শ্লোগানকে ধারণ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়, সামাজিক মর্যাদা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নবগঠিত কমিটি পূর্বের ন্যায় সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করবে। সেই সাথে, কেন্দ্রীয় সংসদের দিক নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর জেলা ইউনিটকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ ইউনিট হিসেবে উপহার দেয়ার প্রতিশ্রুতিও ব্যাক্ত করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com