সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে টানা বৃষ্টিতে সড়ক ধসে যান চলাচল বন্ধ

রামগতিতে টানা বৃষ্টিতে সড়ক ধসে যান চলাচল বন্ধ

রামগতিতে টানা বৃষ্টিতে সড়ক ধসে যান চলাচল বন্ধ

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও মেঘনার অস্বাভাবিক জোয়ারের আঘাতে লক্ষ্মীপুরের রামগতি-বিবিরহাট সড়ক ও জনপদ বিভাগের প্রধান সড়ক ধসে পড়েছে। উপজেলার বড়খেরী ইউনিয়নের কোরের বাড়ি থেকে মালিবাড়ির মোড় এলাকা পর্যন্ত এই সড়কটি ধসে পড়ে। এতে উপজেলার সদরের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে উপজেলার বড়খেরী ও চরগাজী ইউনিয়নের বয়ারচরসহ আশপাশের এলাকায় চলাচলকারী বাসিন্দারা।

স্থানীয়রা জানান, জেলা-উপজেলা সদর থেকে বড়খেরী ও চরগাজী ইউনিয়নের বয়ারচরসহ আশপাশের এলাকায় যাতায়াতে অভ্যন্তরীণ বিকল্প সড়ক হিসেবে সড়কটি ব্যবহার করে আসছেন স্থানীয় বাসিন্দারা। এই সড়ক দিয়ে প্রতিদিন মোটরসাইকেল, সিএনজি, ট্রাকসহ ভারী ও হালকা বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে সড়কটিতে ধীরে ধীরে ভাঙন দেখা দিলেও সংস্কার না করায় গত কয়েক দিনের টানা বর্ষণে সড়কে বিশাল অংশ ধসে যায়। এরপর থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী। প্রতি বর্ষা মওসুমে সড়কের এমন সমস্যা নিয়েই আমরা দুর্ভোগে যাতায়াত করছি, এজন্য টেকসই উন্নয়ন দাবী করছি।

ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, সড়ক ও জনপদ বিভাগ এবং লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ধসে পড়া সড়কটি পরিদর্শন করেছেন।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান জানান, অতিরিক্ত পানির চাপে উপকূলীয় বেড়িবাঁধ সংলগ্ন সড়কটিতে ধস দেখা দেয়। ধসে পড়া সড়কটি রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com