সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে যুবদলের কার্যক্রমকে তৃনমূলে সুসংগঠিত করার লক্ষ্যে সদস্য ফরম বিতরণ

রামগতিতে যুবদলের কার্যক্রমকে তৃনমূলে সুসংগঠিত করার লক্ষ্যে সদস্য ফরম বিতরণ

রামগতিতে যুবদলের কার্যক্রমকে তৃনমূলে সুসংগঠিত করার লক্ষ্যে সদস্য ফরম বিতরণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কার্যক্রমকে তৃনমূলে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলার ৮নং বড়খেরী ইউনিয়নের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সদস্য ফরম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের হল রুমে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে পদ প্রত্যাশী নেতাকর্মীদের মাঝে ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের জন্য সদস্য ফরম বিতরণ করা হয়।

ফরম বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা যুবদলের আহ্বায়ক মো: শিবলী নোমান।

সভায় বড়খেরী ইউনিয়ন যুবদলের সাধারণ সস্পাদক মো: জমির আলী মেম্বারের সঞ্চালনায় ও বড়খেরী ইউনিয়ন যুবদলের সভাপতি গরীব হোসেন রাসেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মো: জমির আলী, বড়খেরী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো: নুরনবী নোমান, বড়খেরী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো: আবুল খায়ের এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ্ মো: শিব্বির সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রামগতি উপজেলা যুবদলকে সংগঠিত ও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ ও দায়িত্বশীল নেতৃত্ব বাছাইয়ের কোনো বিকল্প নেই। চরগাজী ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের মধ্য দিয়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে আমরা আশাবাদী। যারা পদ প্রার্থী হতে আগ্রহী, তারা যেন নির্ভুল ও সঠিক তথ্য ফরমে প্রদান করেন। যাচাই-বাছাইয়ে যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তাহলে প্রার্থীতা বাতিল করা হবে এবং সে দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।

উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, এই কার্যক্রমের মাধ্যমে যুবদলের নতুন নেতৃত্ব উঠে আসবে এবং বিএনপি’র রাজনৈতিক আন্দোলনে রামগতি উপজেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com