সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জেলে দগ্ধ

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জেলে দগ্ধ

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জেলে দগ্ধ

নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন জেলে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে রামগতি বয়ারচর ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দগ্ধরা হলেন- আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণি খা (৪৫) ও ফারুক (৩৯)। তারা সবাই জেলে। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরবংশী এলাকায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে দুপুরের খাবার রান্না করার জন্য নদীতে থাকা নৌকার মধ্যে গ্যাস সিলিন্ডার চালু করেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা পাঁচজনের মধ্য দেলোকা নামের এক জেলে নদীতে লাফ দিয়ে পড়ে যায়। বাকি চারজন জেলে দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

রামগতি বড়খেরী নৌপুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের অবস্থা খুবই খারাপ। এখন দগ্ধদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার বলেন, দগ্ধদের শরীরে প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com