সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

লক্ষ্মীপুরের রামগতিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের খাদ্য সরবরাহ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান বলেন, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন নদীতে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত প্রতি জেলেকে ২৫ কেজি হারে খাদ্য সহায়তা দেওয়া হবে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। এই ২২ দিন সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com