সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে নবান্ন উৎসব

রামগতিতে নবান্ন উৎসব

রামগতিতে নবান্ন উৎসব

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিক ভাবে নবান্ন উৎসব ও শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমের ১৩তম বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নবান্ন উৎসবের অধিবাস ও ঘট স্থাপন, বেদবানী পাঠ শেষে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমে সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়েছে।  শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ধর্মানুরাগী ব্যক্তিত্ব আশিষ কুমার দাস সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।

আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরলক্ষ্মী গ্রামের শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমে নবান্ন উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা, ভাগবতীয় আলোচনা, কীর্ত্তন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে নবান্ন উৎসব পলিত হবে।

উৎসব আয়োজকরা জানান, নবান্ন উৎসবে প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী রাম ঠাকুরের অনুগত ভক্তবৃন্দরা মহোৎসবের আয়োজন করেছে। এবার মহোৎসবে প্রায় চার হাজার ভক্তের জন্য প্রসাদের আয়োজন করা হচ্ছে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত ভক্তের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে উক্ত নবান্ন উৎসবের সমাপ্তি ঘটবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com