সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির মেঘনায় ৮মন ওজনের শাপলা মাছ, বিক্রি ১ লক্ষ ৫ হাজার টাকায়

রামগতির মেঘনায় ৮মন ওজনের শাপলা মাছ, বিক্রি ১ লক্ষ ৫ হাজার টাকায়

রামগতির মেঘনায় ৮মন ওজনের শাপলা মাছ, বিক্রি ১ লক্ষ ৫ হাজার টাকায় মাছটি রামগতি বাজারে বিক্রির উদ্দেশ্যে পিকআপে করে আসা হয়

লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৩২০কেজি ওজনের বিশাল আকৃতির শাপলা পাতা মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত।

শনিবার সকালে মাছটি রামগতি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এরআগে শুক্রবার বিকেলে চেয়ারম্যান ঘাট মাছ ঘাটে মাছটি নিলামে তোলা হয়। এসময় মাছটি নিলামে ১ লক্ষ ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্র জানা গেছে, হাতিয়ার হরিশ্চন্দ্র মাঝি ও তাঁর সহযোগী জেলেরা রামগতির দক্ষিণে মেঘনার নদীর মোহনার কাছে মাছ ধরতে গেলে, তাদের জালে ধরা পড়ে এই বিরল ও বিশাল আকারের শাপলা মাছটি। শুক্রবার দুপুরে তাদের জালে মাছটি ধরা পড়ে। বড়সড় বৃত্তাকার এই শাপলা মাছটি প্রায় সাড়ে ১৪ ফুট ও ১৫ ফুট দৈর্ঘ্যরে (লেজসহ) মাছটিকে বাঁশ আর দড়ি দিয়ে প্রায় ৮ জন জেলে ডাঙায় তুলে মাছটি চেয়ারম্যান ঘাট মাছঘাটে নিয়ে আসেন। বিকালে নিলামে মাছটি আড়ৎ থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী সাগর ও কৃষ্ণ ব্যাপারি কিনে নেন।

মাছ বিক্রেতা হরিশ্চন্দ্র মাঝি বলেন, অনেক দিন ধরেই ব্যবসায় লোকসান গুনছি, ধার–দেনায় টিকে আছি। এত বড় মাছ পেয়ে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্থানীয় মাছ ব্যবসায়ী সাগর ব্যাপারি জানায়, এমন প্রজাতির মাছ এখন খুব কম দেখা যায়। এ মাছটি লক্ষ্মীপুর সদরসহ স্থানীয় কয়েকটি বাজারে কেটে কেটে টুকরো করে কেজিতে বিক্রি করবো।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com