সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ

রামগতিতে শীতার্তদের মাঝে কোডেকের কম্বল বিতরণ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

লক্ষ্মীপুরের রামগতিতে দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলো কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। সোমবার বেলা সাড়ে ১১টায় কোডেক চর আলেকজান্ডার শাখা কার্যালয়ে দুই শত শীতার্ত ব্যক্তিকে শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম, সাংবাদিক মিসু সাহা নিক্কন, চর আলেকজান্ডার শাখা ব্যবস্থাপক নার্গিস বেগম, চরগাজী শাখার উপ-ব্যবস্থাপক সালাহ উদ্দিন সহ প্রমুখ ।

কোডেকের এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, উপকূলীয় অঞ্চল রামগতির বিভিন্ন চরাঞ্চলের দুঃস্থ ও শীতার্তদের মাঝে ২০০টিসহ লক্ষ্মীপুরে মোট ৭০০টি শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা বলেন, সমাজে পিছিয়েপড়া নারী ও অসহায়দের এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কোডেক। আর্তমানবতার সেবায় নানা সময়ে দুস্থদের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে উপকূলে এ কম্বল দেওয়া হয়।

গরিব ও অসহায় মানুষ কম্বল পেয়ে অনেক খুশি ।

আগামীতেও এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com