সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আদালত থেকে ভুয়া আইনজীবী আটক

লক্ষ্মীপুরে আদালত থেকে ভুয়া আইনজীবী আটক

লক্ষ্মীপুরে আদালত থেকে ভুয়া আইনজীবী আটক

জুনায়েদ আহম্মেদ: লক্ষ্মীপুর জেলা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ওয়াহিদা আক্তার শিল্পী নামের এক ভুয়া নারী আইনজীবীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে জেলা আইনজীবী সমিতির সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।আটক ওয়াহিদার বাড়ি ঢাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আজ দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক মক্কেলের সঙ্গে কথা বলছিলেন ওই নারী। নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী দাবি করে তিনি ওই ব্যক্তিকে আইনি পরামর্শ দিচ্ছিলেন। বিষয়টি লক্ষ্য করেন লক্ষ্মীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব। কথা বলার একপর্যায়ে ওই নারীর আচরণ ও আইনি তথ্যে অসংলগ্নতা দেখা দিলে অ্যাডভোকেট শিহাব তার পরিচয় জানতে চান।সন্তোষজনক উত্তর দিতে না পারায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইনজীবীরা তাকে জেলা আইনজীবী সমিতিতে নিয়ে যান।

জেলা আইনজীবি সমিতির সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্যাহ বলেন, জিজ্ঞাসাবাদ করলে ওই নারী বেশ কিছু ভুয়া পরিচয়পত্র দেখান। পরে চাপের মুখে তিনি স্বীকার করেন যে তিনি আসলে কোনো আইনজীবী নন।

লক্ষ্মীপুর আদালতের কোর্ট পরিদর্শক এম. এ. জলিল বলেন, “আটক নারী নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও তার কোনো বৈধ কাগজপত্র নেই। আমরা তাকে হেফাজতে নিয়েছি।” তিনি আরও জানান, জেলা আইনজীবী সমিতিকে এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com