সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান

লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান

লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান

আব্দুর রহমান বিশ্বাস || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

লক্ষ্মীপুর -৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী রেদওয়ান উল্যাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) বিকেলে বিএনপি প্রার্থীর নিজ বাসভবে যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন রেদওয়ান উল্যাহ। তিনি বলেন, আজ থেকে গণধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনে বিএনপির প্রার্থীর সহযোগিতায় কাজ করবে। কোন পক্ষ যাতে কোন ধরনের অঘটন ঘটাতে না পারে সেদিকেও খেয়াল রাখবে।

গণধিকার পরিষদকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ধানের শীষের প্রার্থী
এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে যক্ত ছিলেন গণঅধিকার পরিষদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ট্রাক প্রতিকের প্রার্থী রেদওয়ান উল্লাহ ধানের শীষ প্রতিকে পূর্ণ সমর্থন দিয়েছেন। এবং আগামীর ইনসাফ, ন্যায় ও জুলাই আন্দোলনের শহীদদের বাংলাদেশ গড়তে গণঅধিকার পরিষদের সাথে বিএনপির কাজ করবে ইনশাআল্লাহ এমন প্রত্যাশা করছি। গণধিকার পরিষদ এবং বিএনপির একসঙ্গে পথচলা লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদদিন নিজান, গণঅধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্লাহ, সাবেক বিএনপির আহবায়ক মাওলানা মাহে আলম, বিএনপির সভাপতি মো.জামাল উদ্দীন, নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, বিএনপির সদস্য প্রফেসর নুরুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক এড.নুর মোহাম্মদ, সদস্য সচিব সার্জেন্ট সোলায়মান, জেলা নেতা আব্দুল মালেকসহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিএনপি ও গণধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com