সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

লক্ষ্মীপুরের রামগতিতে গত কয়েক দিন ধরে ডাকাত আতঙ্কে দিশেহারা এলাকার মানুষ। এই নিয়ে রামগতি থানার ওসির পরামর্শে সাধারণ মানুষ পাড়ায় পাড়ায় রাত জেগে পাহারা দিচ্ছেন এবং রামদয়াল বাজারসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে গ্রামে ডাকাত ঢুকেছে বলে মসজিদের মাইক ব্যবহার করে সতর্কতা মুলক ঘোষণা দেওয়া হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন ধরনের পোস্ট ও মাইকে ঘোষণার ভিডিও ব্যপক ভাবে ভাইরাল হতে দেখা গেছে।
 
শনিবার (২৮ফেব্রুয়ারী) রাতে চর মেহার চর সেকান্দর, চরসীতাসহ বেশ কয়েকটি গ্রামে ডাকাত ঢুকেছে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি থানা ওসি লিটন দেওয়ান রামদয়াল বাজার হাফিজিয়া মাদ্রাসা মসজিদের মাইকে এলাকাবাসীর উদ্দেশ্য সতর্ক থাকতে ঘোষণা দিতে বলেন। পরে পাশের কয়েকটি মসজিদ থেকে একযোগে সতর্কতা ঘোষণা দিতে শুনা যায়। 
 
আগের দিন শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার চর রমিজ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর মেহার গ্রামের বাসিন্দা গণমুক্তির পত্রিকার উপজেলা প্রতিনিধি মাস্টার জহির উদ্দিনের বাড়িসহ একই এলাকার দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার রামগতি অঞ্চল সার্কেল শামসুল আলম ও রামগতি থানা ওসি লিটন দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান ডাকাত আতঙ্কের সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েক দিন ধরে চর মেহার এলাকাসহ উপজেলা বিভিন্ন এলাকায় থেকে চুরি-ডাকাতি ঘটনা হচ্ছে। এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি পুলিশের বাড়তি সতর্কতা মুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৭ফেব্রুয়ারীর ঘটনায় এখনো কেউ মামলা দেয়নি। তবে শনিবার রাতে উপজেলা চর ডাক্তার আশ্রম বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে একই এলাকার মোঃ শাহজাহানে ছেলে মোঃ জাফর (২৬) নামে  একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতি সহ ৮টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে রামগতি থানায় ২০১৭ সালে ১টি, ঢাকার তেজগাঁও থানায় ৬টি ও মতিঝিল থানায় একটি মামলা রয়েছে। ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com