সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে বাল্যবিয়ে রোধে অবহিত করন সভা অনুষ্ঠিত

রায়পুরে বাল্যবিয়ে রোধে অবহিত করন সভা অনুষ্ঠিত

রায়পুরে বাল্যবিয়ে রোধে অবহিত করন সভা অনুষ্ঠিত

তাবারক হোসেন আজাদ, রায়পুর: “দু’টি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়” এই স্লোগানকে সামনে রেখে বাল্যবিয়ে রোধে, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এক উদ্ধুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই সভা হয়। এতে সভাপতিত্ব ও পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ। এই সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল, ইউ এন ও সারমিন আলম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকতা এ বি এম মাসুদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তফা খালেদ, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মোঃ বাদশা হোসেন, সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) শরীফুল ইসলাম, কৃষি কর্মকর্তা ডক্টর এ কে এম শামীম আলম, শিক্ষা কর্মকর্তা ইসমাইল তারেক, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শিউলি আক্তার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ সালেহ আহম্মদ, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু প্রমূখ। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, জন প্রতিনিধি, বিবাহ রেজিষ্ঠাট কারক (কাজী) ও ইউপি কার্যালয়ে সচিবসহ ৫০ জন পরিবার পরিকল্পনা কমিটির সদস্য ও সমাজ কর্মী।
উদ্ধুদ্ধকরন সভায় বক্তারা সভার উদ্দেশ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট কর্তৃক বাস্তবায়িত উল্লেখ্যযোগ্য কার্যক্রম সমূহ, বাল্যবিবাহ প্রতিরোধ, প্রজনন সাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব, মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি এবং পরিবার পরিকল্পনার পদ্ধতি সমূহ ও জন্ম বিরতি করনের সুবিধা নিয়ে মুক্ত আলোচনা করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com