সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ছয়দিন পর ভোলা ও লক্ষ্মীপুর রুটের কৃষাণী উদ্ধার:যান পারাপার শুরু

ছয়দিন পর ভোলা ও লক্ষ্মীপুর রুটের কৃষাণী উদ্ধার:যান পারাপার শুরু

ছয়দিন পর ভোলা ও লক্ষ্মীপুর রুটের কৃষাণী উদ্ধার:যান পারাপার শুরু

ভোলা ও লক্ষ্মীপুর রুটের কৃষাণী নামের ফেরিটি ১৩টি যানবাহন নিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবোচরে আটকে থাকার ছয়দিন পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্ধার হয়েছে। এরপর রাত সাড়ে ৯টায় যানবাহন নিয়ে পুনরায় পারাপারের জন্য রওনা দিয়েছে ফেরিটি।

মজু চৌধুরীর হাট ফেরি ঘাটের ইনচার্জ আবু আলম হাওলাদার জানায়, কৃষাণী ফেরিটি ডুবোচর থেকে উদ্ধার হওয়ার পর মজু চৌধুরীর হাট ঘাটে পৌঁছে রাত সাড়ে ৯টায় যানবাহন , মালামাল ও যাত্রী নিয়ে আবার ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে গেছে। ভোলার ইলিশা ঘাটে পৌঁছতে ৪থেকে সাড়ে ৪ঘন্টা লাগতে পারে।

গত বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের এ ফেরিটি ডুবোচরে আটকে পড়ায় দু’প্রান্তে পারাপারের জন্য ভোগান্তি পোহাতে হয়েছে দেড় শতাধিক মালবাহী যানবাহনের।

বিআইডাব্লিউটিসি সূত্র জানায়, ডুবোচরে আটকে পড়ার পর থেকে বেশ কয়েকবার ফেরিটি উদ্ধারের চেষ্টা চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে ডুবোচরে আটক ফেরিটি উদ্ধার হওয়ায় চরম দুর্ভোগে পড়া পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ কিছুটা লাঘব হলো।

ঝড়ে ডুবোচরে আটকা কৃষাণী ফেরির শ্রমিকরা জানায়, গত ১৫ মে বিকেল ৩টায় লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটঘাট এলাকা থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে মেঘনার রহমতখালী এলাকায় কৃষাণী ফেরিটি ঝড়ের কবলে পড়ে। এ সময় ফেরি চালক দুর্ঘটনা এড়াতে ফেরিটি কিনারায় ভেড়ানোর চেষ্টা করলে ডুবোচরে ফেরিটি আটকে পড়ে। ওই ফেরিতে থাকা ১২টি মালবাহী ট্রাক ও ১টি পিকআপ আটকা পড়ে আছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোলা-লক্ষ্মীপুর রুটে দীর্ঘদিন ধরে দু’টি ফেরি নিয়মিত চলাচল করছে। গত বৃহস্পতিবার কৃষাণী নামের একটি ফেরি ডুবোচরে আটকা পড়ায় করবি নামের অপর ফেরিটি স্বাভাবিকভাবে নিয়মিত চলাচল করছে। এর সঙ্গে গত ১৮ মে কনকচাপা নামের আরেকটি ফেরি এ রুটে চলাচল শুরু করায় উভয় পাড়ে যানজট কিছুটা কমতে শুরু করেছে।

ভোলা ইলিশা ফেরি ঘাটের ওয়ারলেস অপারেটর মো. ইসমাইল জানায়, ডুবোচরে আটকে পড়া কৃষাণী নামের ফেরিটি বেশ কয়েকবার উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর ফলে সোমবার বিকালে অপরাজিতা নামের আরেকটি ফেরি আটকে পড়া ফেরি কৃষাণীকে উদ্ধারের জন্য পাঠানো হয়।

সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত চেষ্টার ফলে কৃষাণী ফেরি থেকে ট্রাক নামিয়ে ওজন কমিয়ে ফেরিটি ডুবোচর থেকে উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com