সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

laks800-e1407835899854নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, এ সরকার বাংলাদেশে মেশিন পাসপোর্ট রিডেবল কার্যক্রম বিগত ২০০৮ সাল থেকে সরকার চালু করেছে। বিদেশে বাংলাদেশিরা যাতে করে কোনো ধরনের হয়রানি স্বীকার না হয়। সেই জন্য মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া হচ্ছে।

‘আগামীতে যাতে করে ই-পাসপোর্ট দেয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ই-সেবা চালু করেছে।’

এ সময় আরও বক্তব্য দেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহাজান কামাল, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ (পিপিএম), জেলা প্রশাসক একে এম টিপু সুলতান, লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জামাল হোসেন সোহাগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রায়পুর আসনের সংসদ সদস্য নোমান, রামগঞ্জ আসনের সংসদ সদস্য লায়ন আবদুল আউয়াল, সংরক্ষিণ মহিলা এমপি নুর জাহান বেগম মুক্তা, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, সহসভাপতি আনম ফজলুল করিম প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী পাসপোর্ট অফিসের কার্যক্রম ঘুরে দেখেন এবং ফলক উম্মোচন করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com