সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক একেএম টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পরিষদের প্রশাসক শামসুল ইসলাম, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিন, সাধারন সম্পাদক মিজানুর রহিম, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন।

পরে একইস্থানে জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুরুপ এক আলোচনা সভা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনম ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা পঁচাত্তরের পনেরই আগষ্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রূহের আত্মার মাগফেরাত কামনা করে অবিলম্ভে জাতির জনকের পলাতক খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করে, দেশকে কলঙ্কমুক্ত করার জন্য সরকারেরর নিকট জোর দাবী জানান।

এর আগে সকালে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে দিন ব্যাপি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক শামছুল ইসলাম। এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা,মসজিদ-মন্দির এবং বিভিন্ন উপাসানালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক সুরক্ষায় লক্ষ্মীপুর পৌরসভার বীমা স্কিম চালু  

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com