সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ ভয়াল ১২ নভেম্বর

আজ ভয়াল ১২ নভেম্বর

আজ ভয়াল ১২ নভেম্বর

সানা উল্লাহ সানু: আজ ঐতিহাসিক ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস লক্ষ্মীপুরসহ উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানী ও ধ্বংসযজ্ঞ ঘটে।

সেই স্মৃতি নিয়ে আজো যারা বেচেঁ আছেন এবং যারা আত্মীয় স্বজন হারিয়েছেন,সেই বিভীষিকাময় দিনটি মনে পড়তেই আতঙ্কে উঠেন তারা। দিনটি স্মরণে আজ দেশব্যাপী আলোচনা সভা, সেমিনার, কোরানাখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন আছে।

ধারণা করা হয়, প্রলয়ংকারী ঐ দুর্যোগে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। এরমধ্যে ভোলা জেলাতেই সর্বাধিক মানুষের প্রাণহানি ঘটে।

অন্যদিকে লক্ষ্মীপুরের সাবেক রামগতির চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ৮ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়। স্রোতে ভেসে যায় নারী শিশু ও বৃদ্ধসহ অসংখ্য মানুষ। সে রাতে এ জেলার প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারায়।

দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রলংকারী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে রামগতির মেঘনা উপকূলীয় চরআবদুল্লাহ এখনকার কমলনগরের ভুলুয়ানদী উপকূলীয় চরকাদিরাসহ নোয়াখালীর হাতিয়াসহ, ভোলা, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় এটি হানা দেয়।

চারিদিকে লাশ আর লাশ, লাশের গন্ধে মানুষ কাছে যেতে পারেনি। ৩-১০ ফুটের জলোচ্ছাসের কারণে মাটি দেয়া যায়নি মৃত মানুষগুলোকে।

ওই দিনের ঘটনা প্রত্যেক্ষ স্বাক্ষী ইউনিয়ন কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান কমলনগরের তোরাবগঞ্জ এলাকার হাজী নুরুল ইসলাম লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম কে বলেন, সে বছর ১২ নভেম্বরের চার-পাঁচ দিন আগে থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল, মাঝে মাঝে দমকা বাতাসসহ বৃষ্টি ও গুঁড়ি গুড়িঁ বর্র্ষা ছিল।

১১ নভেম্বর বুধবার থেকেই গুড়িগুড়ি বৃষ্টি বেড়ে যায় এবং দমকা হাওয়া প্রবলতর হতে শুরু করে। পরদিন ১২ নভেম্বর বৃহস্পতিবার আবহাওয়া খুব খারাপ হতে থাকে, সন্ধ্যার পর শুরু হয় প্রলয়ঙ্করী ঝড় বৃষ্টি এবং মাঝ রাতে ফুঁসে উঠতে শুরু করে সমুদের পানি।

মধ্য রাতের পর তীব্র বেগে লোকালয়ের দিকে ধেয়ে আসে বিপুল ঢেউ আকারের জলোচ্ছ্বাস। ৩০ থেকে ৪০ ফুট উঁচু জলোচ্ছ্বাস আছড়ে পড়ে লোকালয় থেকে লোকালয়, সমগ্র জনবসতির উপর। আর মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায় মানুষ, গবাদিপশু, বাড়িঘর এবং ক্ষেতের দাড়িয়েঁ থাকা ফসল।

পরের দিন আমরা নোয়াখালীর চর জব্বর গিয়ে দেখি পথে প্রান্তরে উন্মুক্ত আকাশের নীচে পড়ে আছে কেবল লাশ আর লাশ। অন্য জেলার তুলনায় সে রাতে রামগতিতে তেমন বড় ক্ষতি হয়েছে এটা বলা যায় না। তবে আমরা আল্লাহর অশেষ রহমতে বেঁচে ছিলাম।

সত্তরের সেই কালো রাতের কথা মনে হলে ধুসর স্মৃতিতে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে, যারা বেঁচে আছেন তাদের।

তিনি আরো জানান আমরা টিভিতে এবং বাস্তবে দেখেছি বিভৎস সে দৃশ্যের মাঝে দেখা গেছে সাপ আর মানুষ জড়িয়ে পড়ে আছে। স্নেহময়ী মা শিশু কোলে জড়িয়ে পড়ে আছে মেঘনার পাড়ে।

সোনাপুরের একটি বাগানে গাছের ডালে এক মহিলার লাশ ঝুলছে। এসব সংবাদ তৎকালীন পত্র পত্রিকায় ছাপা হয়েছে সচিত্র প্রতিবেদন আকারে।

এসব সংবাদ বিশ্ববাসী জেনেছিল চারদিন পর। ’৭০-এর ভয়াবহ জলোচ্ছ্বাসের পর বিভিন্ন অঞ্চলে লাশের সৎকার ও বেচেঁ থাকা মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে রিলিফ বিতরণ করতে গিয়েছিলেন দেশের হাজার হাজার মানুষ।

অথচ সেই সময়ের সামরিক শাসক ইয়াহিয়া খান এবং তার সরকার এই দুর্যোগ সম্পর্কে কোন সতর্ক বার্তা প্রচার করে নি, রেডিও টিভি’র মাধ্যমে কোন আগাম সংবাদ প্রচার করেনি। এমন কি জলোচ্ছ্বাস আঘাত হানার পর তিন দিন তারা এ খবর চেপে রাখে, রাষ্ট্রীয় মাধ্যেমে সঠিকভাবে প্রচার না করে এক দুই লাইনের দায়সারা সংবাদ প্রচার করে।

প্রথম তিন দিন স্থানীয় জেলা প্রশাসক ও মহকুমা প্রশাসক ছাড়া সরকারের পক্ষ থেকে কোন উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করা হয়নি। চারদিন পর বিদেশী সংবাদ মাধ্যমের খবর সারা বিশ্বে প্রচার হবার পর পাকিস্তানী একনায়করা নড়েচড়ে বসে। যেখানে দশ লক্ষেরও বেশী মানুষ মারা গেছে বা নিখোঁজ

হয়েছে, সেখানে পাকিস্তান সরকারের তরফ থেকে প্রচার করা হয় তিন লক্ষ মানুষের কথা। অথচ তখনকার পাকিস্তানী মিত্র আমেরিকার সিয়াটো সংস্থা তাদের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেছিল, প্রথম জোয়ারেই

কমপক্ষে পাঁচ লক্ষ মানুষ ভেসে গিয়েছিল।

আজ ১২ নভেম্বর ঐতিহাসিক সেই জলোচ্ছ্বাসে নিহত স্বজনদের স্মরণে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম গভীর শোক প্রকাশ করছে।

তথ্যসূত্র হিস্টোরিডটকম: লিংক http://www.history.com/this-day-in-history/tidal-wave-ravages-east-pakistan

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com