সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ওমানে সড়ক দূর্ঘটনায় কমলনগরের ৩ প্রবাসী নিহত

ওমানে সড়ক দূর্ঘটনায় কমলনগরের ৩ প্রবাসী নিহত

ওমানে সড়ক দূর্ঘটনায় কমলনগরের ৩ প্রবাসী নিহত

নিজস্ব প্রতিনিধি: ওমানে সড়ক দূর্ঘটনায় কমলনগরের ৩ প্রবাসী যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৭টার দিকে আল বিরামি শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কমলনগর উপজেলার পশ্চিম

চরলরেন্স এলাকার মমিন উল্যাহ (২৫), একই উপজেলার করইতলা এলাকার মো. সোহাগ (২৬) ও করুনানগর এলাকার মো. জাকির হোসেন (২৯)।

ওমান থেকে নিহত মমিন উল্যাহর ছোট ভাই রেদওয়ান খাঁন জানান, আল বিরামি শহরের কর্মস্থল থেকে বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৭টায় তার ভাই দুই সহকর্মী সোহাগ ও জাকিরসহ মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন।
এ সময় তাদের মোটরসাইকেলকে বিপরীতমুখী একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে তার ভাইসহ তিন জন ঘটনাস্থলেই মারা যান।

পরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাইভেটকার চালককে আটক করে নিয়ে যান।

তিনি আরও জানান, তার ভাইসহ নিহত ওই তিন বাংলাদেশি যুবক ওমানে রং মিস্ত্রির কাজ করতেন।

এদিকে, ওমানে তিন বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর শোনার পর তাদের পরিবারে শোকের মাতম চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com