সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ৫ দিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও বৈশাখী মেলা শুরু

রামগতিতে ৫ দিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও বৈশাখী মেলা শুরু

রামগতিতে ৫ দিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও বৈশাখী মেলা শুরু

মিসু সাহা নিক্কন: রামগতিতে ৫ দিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও বৈশাখী মেলা শুরু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ব্রহ্মমুহুর্ত থেকে শুরু হয়ে উৎসব চলবে (২৬ এপ্রিল-৩০ এপ্রিল) বৃহস্পতিবার ভোর পর্যন্ত।

দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় ৮৯তম বার্ষিক ৪০ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান। শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রম বাংলা ১৩৩৩ সালে স্বর্গীয় ভবানী সাহার প্রতিষ্ঠিত মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও সাম্প্রদায়িকতা, বর্ণ বিভেদ, হিংসা-দ্বেষ আর কুসংস্কারের আজকের পৃথিবী যখন আবিলতাময় ঠিক অনাসৃষ্টির মূহুর্তে পরম পুরুষ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সনাতনী শ্বাশত সমন্বয়ের বানী “হরিনাম” প্রচার করেন। “হরিনাম” প্রচার ও বিশ্ব মঙ্গলার্থে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
উক্ত মহানামযজ্ঞানুষ্ঠান ও বৈশাখী মেলায় অন্যান্য বছরের তুলনায় এবার জাকজমকপূর্ণ, বিপুল মানুষের সমাগম, এছাড়াও রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রংবেরঙের শত শত দোকান বসেছে যাহা মেলায় ঘুরতে আসা হাজার হাজার দর্শকদের দৃষ্টি আকর্ষন করে। শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রন জানানো হয়েছে।
শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী বাবাজী বলেন, স্বর্গীয় ভবানী সাহার দীর্ঘ বছরের প্রতিষ্ঠিত মন্দিরে ৫ দিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। উক্ত উৎসবে সকলের ঐকান্তিক সহযোগীতা কামনা করছি।

উল্লেখ্য: ৫ দিন ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এই বৈশাখী মেলা রামগতি দক্ষিন অঞ্চলের সর্ববৃহৎ মেলা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com