সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কারাগারে হাজতির মৃত্যু

কারাগারে হাজতির মৃত্যু

কারাগারে হাজতির মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা কারাগারে মো. শাহ আলম (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার সকালে তার মৃত্যু হয়। তিনি জেলার রায়পুর উপজেলার সাইচা গ্রামের মৃত বেনু

ব্যাপারী ছেলে। কারাগার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় কারাগারে আসেন তিনি। রোববার আদালতে তার হাজিরা ছিল। হাজিরা দিয়ে সন্ধ্যা ৭টার দিকে কারাগারে প্রবেশ করার পর রাত ৮টায় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাকর্তৃপক্ষ চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে উঠেন।

পরে পুনরায় বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

এ ব্যাপারে জেলা কারাগারের জেলার জানান, রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসীন অবস্থায় সোমবার সকালে শাহ আলম মারা যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন জানান, নিহত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়না তদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com