সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭৭টি পিলার ভেঙে দেড় লক্ষাধিক লোক বিদ্যুৎবিহীন

৭৭টি পিলার ভেঙে দেড় লক্ষাধিক লোক বিদ্যুৎবিহীন

৭৭টি পিলার ভেঙে দেড় লক্ষাধিক লোক বিদ্যুৎবিহীন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী, দিঘলী, মান্দারী, দত্তপাড়া ও পাবর্তীনগর ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক লোক রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিন বিদ্যুৎবিহীন রয়েছে। প্রবল ঝড় ও বৃষ্টিতে বিভিন্ন স্থানে বিদ্যুতের ৭৭টি পিলার ভেঙে যাওয়ারও খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান কবির মঙ্গলবার সকালে জানান, গত রোববার ভোরে হঠাৎ করে ব্যাপক ঝড়ে সদর উপজেলার ৫ ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ৭৭টি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। ফলে বিভিন্ন ইউনিয়নে গত রোববার থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

এ জন্য পুনঃসংযোগ স্থাপনের জন্য কর্মকর্তারা কাজ করছে এতে আরও ২-৩ দিন সময় লাগবে বলে তিনি জানান।

বশিকপুর থেকে গৃহবধূ শারমিন আক্তার মঙ্গলবার ১২টার দিকে জানান,বিদ্যুত না থাকার কারণে বাড়িতে ফ্রিজে রাখা সব মালামাল পচেঁ যাচ্ছে।

সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বেলাল হোসেন জানান, ইউনিয়নের পশ্চিম বটতলী, সৈয়দপুর, গনেশ্যামপুরসহ বিভিন্ন গ্রামে বিদ্যুতের ২-৩টি খুঁটি ভেঙে ও হেলে পড়েছে। এ ছাড়া বিভিন্ন গাছের ডাল পড়ে তারও ছিঁড়ে গেছে।

কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা মঙ্গলবার পর্যন্ত লাইন মেরামতে উদ্যোগ নেননি।

দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, ঝড়ে ইউনিয়নের দূর্গাপুর, সানকি ভাঙ্গা, পূর্ব দিঘলীসহ বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু জানান, বিচ্ছিন্ন বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েক ইউনিয়নে কাজ শুরু হয়েছে। পুরো শেষ করতে আরও সময় লাগবে। এতে গ্রামবাসীদের ধৈয্য ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com