সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ এ আ স ম রবই চুড়ান্ত হচ্ছেন

ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ এ আ স ম রবই চুড়ান্ত হচ্ছেন

ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ এ আ স ম রবই চুড়ান্ত হচ্ছেন

ঐক্যফ্রন্টের হয়ে লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসন থেকে জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি)’র সভাপতি আ স ম আব্দুর রবই চুড়ান্ত হচ্ছেন। যদিও সোমবার এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। ঐক্যফ্রন্টের সিনিয়র নেতাদের সাথে আলোচনায় সিদ্ধান্ত হয় রামগতি-কমলনগরের আসনে এক মাত্র আ স ম রবই ভোটে প্রার্থী হচ্ছেন। এ ছাড়া জেএসডি রামগতি উপজেলার নেতারা গত বৃস্পতিবার আ স ম রব ও তার সহধর্মীনি মিসেস তানিয়া রবের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এদিকে মঙ্গলবার রামগতি উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার অফিসে এ মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা রয়েছে। মনোনয়ন পত্র দাখিল করার জন্য আ স ম রব ও তার সহধর্মীনি মিসেস তানিয়া রব তাদের রামগতির বাড়িতে অবস্থান করছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

এ ছাড়া মহাজোট থেকে বিকল্পধরার মহাসচিব মেজর (অব) আব্দুল মন্নানকে এ আসনে মনোনয়ন দিতে পারেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত জানিয়েছে। বর্তমান এমপি মোহাম্মদ আব্দুল্লাহ আ’লীগের দলীয় মনোনয়ন ফেলেও জোটগত কারণে হয়ত এ আসন মেজর মন্নান সাহেবকে ছেড়ে দিতে হতে পারে।

রামগতি সংবাদ আরও সংবাদ

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com