সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ওসির সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

কমলনগরে ওসির সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

কমলনগরে ওসির সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে কমলনগর উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নুরুল আবছার।

শনিবার (১৪ডিসেম্বর) সন্ধ্যায় তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন কমলনগর প্রেসক্লাবের সদস্যরা।

সভায় উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি, যুগান্তর প্রতিনিধি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক ও যায়যায়দিন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ওয়াজি উল্লাহ জুয়েল, সহ-সভাপতি ও দৈনিক জনতা প্রতিনিধি সাইফ উল্লাহ হেলাল, আমাদের সময় প্রতিনিধি মুছা কালিমুল্লাহ, বাংলা টিভি প্রতিনিধি জামাল উদ্দিন রাফি, বাংলাদেশ জার্নাল প্রতিনিধি আমজাদ হোসেন আমু,  লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট জুনাইদ আল হাবিব, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. নুর নবী, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মাফুজুর রহমান, আলোকিত সকালের প্রতিনিধি বেলায়েত হোসেন মাহমুদ, দৈনিক মেঘনাপাড়ের রাকিব হোসেন লোটাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ।

এ সময় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবছার সাংবাদিককদের সহযোগিতা চেয়ে বলেন, সাংবাদিকরা সমাজের নানান সমস্যা-সম্ভাবনা, অসঙ্গতি, অন্যায়, অপরাধ তুলে ধরে। এক কথাই সাংবাদিকরা সমাজের দর্পণ। ওসি আরও বলেন উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় আমি প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। দায়িত্ব নেয়ার দুই মাসের মধ্যে থেকে উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু প্রদক্ষেপ নিয়েছি।

সড়কে যাতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য উপজেলার সীমানায় অবস্থিত সবগুলো বাজারের উপর থেকে চলাচলে বাঁধা সৃষ্টিকারী দোকানপাট এবং হকারদের সরিয়ে দেয়া হয়েছে। যার কারণে যানজট সমস্যা দূর হয়েছে। আশা করছি, সবার সহযোগিতায় কমলনগর থেকে সব ধরণের অপরাধ দমন করতে পারবো।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com