সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মেঘনায় ইলিশ শিকারের দায়ে নৌকা জালসহ ২২ জেলে আটক

মেঘনায় ইলিশ শিকারের দায়ে নৌকা জালসহ ২২ জেলে আটক

মেঘনায় ইলিশ শিকারের দায়ে নৌকা জালসহ ২২ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ শিকারের দায়ে  ২২ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। মঙ্গলবার রাতে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৪টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৮ লাখ টাকার জাল জব্দ করা হয়।

আটকৃতরা সবাই জেলা সদরের চররমনী মোহন ও কমলনগর উপজেলার কালকিনি এলাকার বাসিন্দা। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা বেলাল হোসেন। এ নিয়ে নিষেধাজ্ঞা সময়ে ১১ দিনে ৬৬ জনকে আটক করা হয়।
কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম ফেরদৌস করিম জানান, নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযানে ২২ জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫জনকে ১ মাস করে জেল ও বাকী ১৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা এবং আলমাস নামের নৌ-পুলিশের মাঝিকে নিয়মিত মামলা দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিক রিদোয়ান আরমান শাকিল।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com