সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তীব্র জোয়ারের পানিতে কমলনগরের তিনটি সড়ক বিচ্ছিন্ন

তীব্র জোয়ারের পানিতে কমলনগরের তিনটি সড়ক বিচ্ছিন্ন

তীব্র জোয়ারের পানিতে কমলনগরের তিনটি সড়ক বিচ্ছিন্ন

সাগরে লঘুচাপ আর অমাবস্যার প্রভাবে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে দেশের উপকুলীয় ১৬ জেলা। জোয়ারের  তীব্র পানির চাপে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার অতি জন গুরুত্বপূর্ন তিনটি সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

সর্বশেষ বুধবার  এবং বৃহস্পতিবারের জোয়ারে কমলনগরের মতিরহাট-তোরাবগঞ্জ সড়ক, লুধূয়া-হাজিরহাট সড়ক এবং লরেঞ্চ-নবীগঞ্জ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব সড়ক বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতিরহাট-তোরাবগঞ্জ সড়কটি বিচ্ছিন্ন হওয়ায় ইলিশ মাছের মতিরহাট ঘাটটি এখন পুরোটাই ঝুঁকিতে রয়েছে। মাছ ব্যবসায়ী, জেলে ও আড়তদারদের মধ্যে হতাশা নেমে আসে। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।

মতিরহাট জেলার গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়ীক কেন্দ্র। এখানে রয়েছে মাছঘাট ও মাছের বড় মোকাম। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে মতিরহাট থেকে মাছ কেনেন। প্রতিদিন তোরাবগঞ্জ-মতিরহাট সড়ক দিয়ে শত-শত যানবাহন চলাচল করে। জোয়ারে সড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে জোয়ারে মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের প্রায় ৪০ ফুট রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে বিকালে লুধূয়া হাজিরহাট সড়ক ও লরেঞ্চ-নবীগঞ্জ সড়ক বিচ্ছিন্ন হয়েছে। বলিরপুল-নাছিরগঞ্জ সড়ক জোয়ারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও মাতাব্বরহাট সড়ক, কদিরপন্ডিতের হাট সড়কসহ উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

 

খবর পেয়ে কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

৫০ ফুট চওড়া খালে দেড় ফুট ব্যাসার্ধের ২ চোঙ্গ; লক্ষ্মীপুর নোয়াখালীর পানি প্রবাহ ব্যাহত

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

লক্ষ্মীপুর-রামগতি সড়কে মাথার ওপর ঝুঁকিপূর্ণ গাছ ঘিরে আতঙ্ক, বনবিভাগের খোঁজ নেই

টানা বৃষ্টি ও জোয়ারে রামগতি-কমলনগরে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি এলাকার, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা স্থগিত

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১৪টি ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com