সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে যুবলীগ নেতার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ !

কমলনগরে যুবলীগ নেতার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ !

কমলনগরে যুবলীগ নেতার বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ !

লক্ষ্মীপুরের কমলনগরের পাটারীরহাট ইউনিয়নের যুবলীগ সভাপতি এমরান হোসেন মঞ্জুর বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ ওঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর), ভুক্তভোগী আব্দুল বাকি হাওলাদার বাদি হয়ে এমরান হোসেন মঞ্জুরকে ১ নাম্বার ও তার পিতা আব্দুল মতলবকে ২নাম্বার আসামি করে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দাখিল করেন।

ভুক্তভোগী আব্দুল বাকি হাওলাদার জানান, কমলনগর থানাধীন চরফলকন মৌজার দিয়ারা-৫৯০ নং খতিয়ানের ৫৪৭০ দাগের পুকুর পাড় থেকে আমার সৃজিত দুটি কড়ই গাছ আমার অনুপুস্থিতিতে মঞ্জুরের নেতৃত্বে চুরি করে কেটে ১৩ খন্ড করে ফেলে।

আমি খবর পেয়ে বাধা দিয়ে গাছ আটকে ফেলি এবং স্থানীয়দের অবগত করে গাছ আমার পুকুরে রেখে দেই। পরবর্তীতে গত কিছুদিন আগে মঞ্জু আবার গাছগুলো চুরি করে নিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর গাছগুলো আমি মোবারকের স’মিলে পাই। মোবারক আমাকে জানায় গাছগুলো মন্জুর এখানে রেখেছে। এই মঞ্জু একাধিক মামলার আসামি এবং এলাকার একজন চিহৃত গরু চোরের সর্দ্দার।

আমি প্রশাসনের কাছে এই চুরির ঘটনার বিচার চাই।” ইউপি চেয়ারম্যান এডভোকেট নুরুল আমিন রাজু বলেন, ”গাছ চুরির ঘটনাটি অনেকদিন আগেই ভুক্তভোগি আব্দুল বাকি হাওলাদার আমাকে অবগত করেছেন। আমি তাকে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ প্রদান করি।”

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com