সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কমলনগরে ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কমলনগরে ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

“সবার জন্য সবসময়” এই শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বেলা ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দোয়া করা হয়।

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তোরাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন, তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও  বাজার পরিচালনা কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, তোরাবগঞ্জ বাজার পরিচালনা কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন, সিনিয়র সহ সভাপতি হাজী শামছুদ্দিন মানিক, সহ সভাপতি আবদুজ্জাহের ভূইঁয়া, মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, তোরাবগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো: আলা উদ্দিনসহ  ব্যাংক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ব্যবস্থাপক জানান, মাত্র অল্প কয়েক বছরে ব্যাংকের এ শাখাটি লাভে পৌঁছে গেছে। এ শাখায় বর্তমানে ৫ হাজার গ্রাহকের প্রায় ৪০ কোটি টাকা আমানত রয়েছে। তিনি সবাইকে আরো বেশি ব্যাংক মুখী হওয়ার আহবান জানান।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com