সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরের আইয়ুবনগরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলনগরের আইয়ুবনগরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলনগরের আইয়ুবনগরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

আব্দুর রহমান বিশ্বাস: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কমলনগরের চর ফলকন আইয়ুবনগর এলাকায় শর্টপিস ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। আইয়ুবনগর ফাউন্ডেশন এ টুর্ণামেন্টের আয়োজন করে। শুক্রবার বিকেলে আইয়ুবনগর ফাউন্ডেশ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন, করেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি। অন্যদিকে একই সময়ে মেঘনা নদীতে বিলিন হয়ে যাওয়া চর ফলকন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইয়ুবনগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মাদ সিরাজুল ইসলাম বাবুল (আইয়ুব)।

কমলনগর উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন রাজু, নিজাম উদ্দিন, হারুনুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম,কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মোশারেফ হোসেন বাঘা প্রমুখ।

বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজের অসামাজিক কর্মকান্ড বন্ধ করার লক্ষে এমন আয়োজনের বিকল্প নেই। সভা শেষে উপস্থিত আমন্ত্রিত অতিথি ও গুণীজনদের সম্মাননা প্রদান করেন আইয়ুব ফাউন্ডেশন। টুর্নামেন্টে ২৪ দলের অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হন আইয়ুবনগর বনাম বন্ধুমহল একাদশ।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com