সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে নামের আগে ডাক্তার লিখে রোগী দেখায় এক ব্যক্তির ২০ হাজার জরিমানা

কমলনগরে নামের আগে ডাক্তার লিখে রোগী দেখায় এক ব্যক্তির ২০ হাজার জরিমানা

কমলনগরে নামের আগে ডাক্তার লিখে রোগী দেখায় এক ব্যক্তির ২০ হাজার জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগরে ডাক্তার পরিচয়ে রোগী দেখার অভিযোগে আব্দুর রহমান নামের এক ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট মেডিকেল ডায়গনস্টিক সেন্টারে এ জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি পুস্প পদম চাকমা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)র এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এসময় ডাক্তার পরিচয় দেয়া আব্দুর রহমানের সঠিক কাগজপত্র না পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে অবহিত করে এনএসআই এর কর্মকর্তারা। একপর্যায়ে সহকারী কমিশনার ভূমি এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুস্প পদম চাকমা এসে ওই ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুস্প পদম চাকমা জানান, জরিমানা প্রদানকারী ব্যক্তি ঔষধ বিক্রির জন্য প্রয়োজনীয় ডিএমএফ কোর্স সম্পন্নকারী ওই ব্যক্তি পুরো চিকিৎসক পরিচয় দিয়ে নিয়মিত রোগী দেখছেন। তিনি পরিচয় দেয়া সর্ম্পকে সঠিক কোন কাগজপত্র না দেখাতে পারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com