সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে গরিব কৃষকদের ধান কাটায় সহায়তা করছে তোরাবগঞ্জ ইউনিয়ন কৃষকলীগ

কমলনগরে গরিব কৃষকদের ধান কাটায় সহায়তা করছে তোরাবগঞ্জ ইউনিয়ন কৃষকলীগ

কমলনগরে গরিব কৃষকদের ধান কাটায় সহায়তা করছে তোরাবগঞ্জ ইউনিয়ন কৃষকলীগ

আব্দুর রহমান বিশ্বাস: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন কৃষকলীগ এবছরও গরিব কৃষকদের জন্য সহায়তা নিয়ে পাশে থাকছে। প্রথম উদ্যোগ হিসেবে গরীব কৃষকদের ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছেন কৃষকলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিলমিয়ারহাট এলাকার চাষি আবুল কাশেমের ২০ শতক জমির আমন ধান কেটে ঘরে তুলে দিয়েছে।

তোরাবগঞ্জ ইউনিয়নের কৃষকলীগ সভাপতি এম.আলাউদ্দিনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বাবলুসহ ২০ জন নেতাকর্মী। কৃষক কাশেম বলেন, ৪-৫ দিন হলো ধান পাকতে শুরু করেছে। তবে আমি দারিদ্র বর্গাচাষী। তাই যথাসময়ে শ্রমিক দিয়ে ধান কেটে নেওয়ার সম্ভব ছিলো না। ধান কাটা নিয়ে খুব চিন্তায় পড়ে যাই। বিষয়টি মঙ্গলবার রাতে তোরাবগঞ্জ ইউনিয়ন কৃষকলীগ নেতা আলাউদ্দিন জানতে পারেন এবং আমাকে ফোন দিয়ে আমার ক্ষেতের ধান কেটে দেবেন বলে জানান। পরে সকাল বেলায় তিনি সহ কৃষকলীগের ২০ জন নেতাকর্মী আমার ধান কেটে দেন।

কৃষকলীগ নেতা এম. আলাউদ্দিন বলেন, কেন্দ্রীয় কৃষকলীগ এবং জেলা কৃষক লীগের সভাপতির নির্দেশে কৃষকের আমন ধান কেটে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি। মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছি এবং তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

কমলনগর থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ কোম্পানি জানান, কৃষকলীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের ক্রান্তিকালে সবসময়ই জনগণের পাশে দাঁড়িয়েছেন। আজও তারা কৃষকের ধান কেটে সেই দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিলো এবং ভবিষতে থাকবে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com