সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে মাস্ক না পরায় জরিমানা ও মাস্ক বিতরণ

কমলনগরে মাস্ক না পরায় জরিমানা ও মাস্ক বিতরণ

কমলনগরে মাস্ক না পরায় জরিমানা ও মাস্ক বিতরণ

লক্ষ্মীপুরের কমলনগরে মাস্ক না পরায় অভিযান চালিয়ে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কিছু সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলা সদর হাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময়  নাক-মুখ খালি রেখে প্রকাশ্যে বের হওয়ার অপরাধে ১০ জনের এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিধান অমান্য করায় ১০টি মামলায় এক হাজার ২০০ টাকা জরিমানা করার পাশাপাশি সচেতনতা সৃষ্টির জন্য ২০০ মাস্ক বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাস্ক পরা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com