সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে অর্নাস পড়ুয়া ছাত্র সুমন নিখোঁজ

কমলনগরে অর্নাস পড়ুয়া ছাত্র সুমন নিখোঁজ

কমলনগরে অর্নাস পড়ুয়া ছাত্র সুমন নিখোঁজ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ফলকন গ্রাম থেকে মো: সুমন (২১) নামের একজন কলেজ পড়ুয়া ছাত্রকে সোমবার(৩০ নভেম্বর) থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিন সকালে তিনি বাড়ি থেকে হাজিরহাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে আর ফেরত আসেনি। এ বিষয়ে মঙ্গলবার (১ ডিসেম্বর) তার পরিবারের পক্ষ থেকে কমলনগর থানায় একটি ডায়েরি (নং- ৩২) করা হয়েছে। নিখোঁজ সুমন সালামত পাটওয়ারি বাড়ির প্রবাসী মামুনের ছেলে এবং নোয়াখালীর চৌমুহনী এম এ হাসেম কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমন কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তার বন্ধু আল আমিন তার সাথে যাওয়ার কথা ছিল। কিন্ত বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষন পর থেকে সুমনের ফোনে সুইচ অফ থাকে । আল আমিন তাকে না পেয়ে বাড়ি ফিরে যান । এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি । তার পরিবার তাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান ।

সুমনের পরনে ছিল হালকা কালো রঙ্গের প্যান্ট, গায়ে মিষ্টি রঙ্গের ফুল হাতা টি শার্ট । তার গায়ের রঙ শ্যামলা, মুখোমন্ডল গোলাকার । উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি ।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com