সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগর | ধান ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

কমলনগর | ধান ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

কমলনগর | ধান ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগরে ধান ক্ষেত থেকে ফারুক হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের ফসলি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ফারুক রামগতি উপজেলার চরসীতা ইউনিয়নের চরসীতা গ্রামের বাসিন্দা। তিনি একই উপজেলার জমিদারহাট বাজারের হেলাল উদ্দিনের চা দোকানের কর্মচারী ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ধান ক্ষেতে ফারুকের মরদেহ পড়ে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ময়না তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com