সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ইসলামপাড়া নামে নতুন এলাকার আত্মপ্রকাশ

কমলনগরে ইসলামপাড়া নামে নতুন এলাকার আত্মপ্রকাশ

কমলনগরে ইসলামপাড়া নামে নতুন এলাকার আত্মপ্রকাশ

আব্দুর রহমান বিশ্বাস: কমলনগরের চর লরেঞ্চ ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে ইসলামপাড়া নামে নতুন একটি এলাকার নামকরণ করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) বিকেলে নতুন ইসলামপাড়ার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কমলনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর।

মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনামুল হাসান রাজু। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক  বেলাল হোসেন মানসুর, এলাকার যুবক ইমরান হোসেন রাজিব, মোমিন উল্লাহ, ফয়সাল আহম্মেদ, আমির হোসেন, হাসান মাহমুদ, আলমগীর হোসেন ও শরীফ হোসেন প্রমুখ।

স্থানীয় ভাবে জানা যায়, ওই এলাকার নাম পূর্ব থেকে যেটা প্রচলিত ছিল, তা শুনতে আপত্তিকর ছিল। অনেকে নিজের জন্মস্থানের পরিচয় দিতে লজ্জা পেতেন। সে কারণে এলাকার যুবসমাজ মিলে নতুন এ নামকরণ করে। স্থানীয় যুবকদের সংগঠন আল কারীম হিলফুল ফুজুল যুব ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত স্থানের নতুন নামকরণ করে রাখা হয় ইসলামপাড়া।

ইসলামপাড়ার অবস্থান তোরাবগঞ্জ-মতিরাহাট সড়কের মজিবনগর থেকে ১ কিলোমিটার দক্ষিণে মাস্টার নজির আহমেদের বাড়ি সংলগ্ন এলাকা।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com