সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে নির্মাণকাজ চলাকালে মাদ্রাসার সিমেন্ট ও ফ্যান চুরি; এক ব্যক্তি গ্রেফতার

কমলনগরে নির্মাণকাজ চলাকালে মাদ্রাসার সিমেন্ট ও ফ্যান চুরি; এক ব্যক্তি গ্রেফতার

কমলনগরে নির্মাণকাজ চলাকালে মাদ্রাসার সিমেন্ট ও ফ্যান চুরি; এক ব্যক্তি গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগরে বেগম মানছুরী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার নির্মাণকাজ চলাকালে সিমেন্ট ফ্যান ও তার চুরির দায়ে ফরিদ ড্রাইভার নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাশ্ববর্তী রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকার রইস উদ্দিনের ছেলে। মো. শেখ ফরিদ প্রকাশ  ফরিদ ড্রাইভার পূর্বে আল সৈয়দ বাসের ড্রাইভার ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগম মানছুরী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার নির্মাণকাজ চলাকালে ফরিদ ড্রাইভার ৬ব্যাগ সিমেন্ট ও ৬টি ফ্যান  চুরি করে হাজিরহাট বাজারের একটি রড সিমেন্টের একটি দোকানে বিক্রি করে। খবর পেয়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য মো. হাফিজ বাদি হয়ে কমলনগর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ ফরিদ চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকায় বিয়ে করে স্বশুর বাড়িতে ঘরজামাই থাকেন। দীর্ঘ দিন থেকে ওই এলাকায় বিভিন্ন ধরনের চুরি ও অসামাজিক কার্যকলাপ চলে আসছে। গত ২২জুন  চরফলকন (আইয়ুবনগর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪টি সিলিং ফ্যান ও একটি মটর চুরি হয়। এর ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন কমলনগর থানায় একটি জিডিও করেন। এর আগে আইয়ুবনগর ফাউন্ডেশনের মটর ও সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটে। এ সকল চুরি ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে ফরিদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারনা করছেন ওই এলাকার সচেতন মানুষ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, সিমেন্ট চুরির অভিযোগে মো. শেখ ফরিদ নামের এক ব্যাক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে। সে আর কোন চুরির সাথে জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com